ঘাটাইলে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

0

আব্দুল লতিফ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইলের নূরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও বারইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকব হোসেনকে লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে বত্তৃতা করেন , ঘাটাইল পৌর মেয়র শহিদ্জ্জুামান খান, শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি অর্চনা পাল, সহ সভাপতি আনোয়ার হোসেন সেলিম,উদেষ্টা বাছেদ করিম, সাধারণ সম্পাদক সুজাত আলী খান, সিনিয়র যুগ্ম সম্পাদক আহবুব আলম রঞ্জু, উপদেষ্ট হুমায়ন কবির, শিক্ষক নেতা এমরান হোসেন, আঃ রউফ , নাজমুল হাসান, কোষাধক্ষ্য নজরুল ইসলম মোঃ শফিকুল ইসলাম প্রমুখ । মানববন্ধনে অভিলম্বে দোষিদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানানো হয়।

উল্লেখ বিদ্যালয়ের মেনেজিং কমিটির ঘটনা কে কেন্দ্র করে গত সোমবার এ ঘটনা ঘটে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.