চট্টগ্রাম থেকে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার-২

0

চট্টগ্রাম মহানগরী থেকে বায়েজিদ বোস্তামী থানার নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ২০ হাজার ইয়াবাসহ দুই ‘মাদক বিক্রেতাকে’ গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার ভোরে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (৪৪) ও মহিবুল্লাহ ওরফে মাহবুব (৫৫)। তারা দুজন কক্সবাজারের টেকনাফের বাসিন্দা বলে পুলিশ জানায়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন খবরের ভিক্তিতে ভোরে নতুন পাড়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনাকালে আসামীরা একটি ব্যাগ নিয়ে অবস্থান করার সময় পুলিশ তাদের তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করে।

তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহর হয়ে হাটহাজারিতে যাচ্ছিল। ইয়াবা পাচারের তাদের সাথে আরো ৩ জন জড়িত বলে পুলিশকে জানিয়েছে গ্রেফতারকৃতরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.