চীন সীমান্তে ভারতের ৪৪ সড়ক

0

চীন-ভারত সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার জন্য ৪৪টি কৌশলগত সড়ক তৈরি করতে যাচ্ছে নয়াদিল্লি। দেশটির সরকারের কেন্দ্রীয় গণপূর্ত বিভাগের (সিপিডব্লিউডি) ২০১৮-১৯ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সড়কটি অরুণাচল প্রদেশ, সিকিম, জম্মু ও কাশ্মীর, উত্তরখণ্ড এবং হিমাচল প্রদেশে তৈরি হবে। সব মিলিয়ে এটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ভারতীয় ২১ হাজার ৪০ কোটি রুপি।

সড়কগুলোর বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ কমিটির কাছে জমা দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুই সরকারি কর্মকর্তা জানান, বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) ও সিপিডব্লিউডির মধ্যে নির্মাণ কাজটি বিভক্ত হওয়ার কথা রয়েছে। হিন্দুস্তান টাইমস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.