নাইক্ষ্যংছড়ি বিএটিবি’র ইফতার ও দোয়া মাহফিল

0

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে: নাইক্ষ্যংছড়িতে বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)’র উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার ১৪জুন বিএটিবি’র ডিপো অফিস প্রাঙ্গনে অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যটালিয়ানে অধিনায়ক লে.কর্ণেল আনোয়ারুল আযীম।

  বিএটিবি’র এরিয়া ম্যানেজার দেওয়ান আমিনুল ইসলাম নাছিমের সভাপত্বি ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল, থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম তৌহিদ কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ড.আতিউর রহমান।

  বিএটিবি’র সহকারী ডিপো ব্যবস্থাপক কামরুজ্জামান তুহিনের সার্বিক পরিচালনায় ইফতার মাহফিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএটিবিরি কর্মকর্তা নুরুল আলম, সোহরাব হোসেন, লীফ ফিল্ড কর্মকর্তা হাসমত আলী খান, শাহাদাত হোসেন মামুন খান, মো: ফারুক, আবদুর রহিম, আবদুর রহিম, মো: কাশেমসহ নাইক্ষ্যংছড়ি-রামু প্রেস ক্লাবের সাংবাদিক, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.