বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে হরতাল চলছে

0

যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নকে হত্যা, অজ্ঞাত বাঙালি যুবকের মরদেহ উদ্ধার ও লংগদুতে বাঙালিদের গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং দীঘিনালায় বিজিবি-পুলিশের ওপর হামলাকারী ইউপিডিএফ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বান্দরবানে অর্ধদিবস ও রাঙামাটিতে পূর্ণদিবস হরতাল পালিত হচ্ছে। বাঙালি ছাত্র পরিষদের ডাকে এ হরতাল পালিত হচ্ছে।

একই দাবিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

শনিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ ফরাজি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত ৭ জুন লংগদুর মাইনিমুখ কাচালং নদীতে ভেসে আসা এক অজ্ঞাত বাঙালির মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় রবিবারের অর্ধদিবস হরতাল বাড়িয়ে পূর্ণ দিবস ঘোষণা করা হয়েছে। অপরদিকে আজকের এ হরতাল প্রত্যাহার করা হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মো. আবদুল মজিদ খাগড়াছড়িতে হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরুল ইসলাম নয়নের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছিল। যেহেতু শনিবার (১০ জুন) দুই ঘাতককে গ্রেপ্তারসহ ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাই আমরা খাগড়াছড়িতে হরতাল প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এর আগে গত সোমবার পার্বত্য নাগরিক পরিষদের এক জরুরি সভা শেষে তিন পার্বত্য জেলায় আধাবেলা হরতালের কথা জানানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.