বিএনপির জন্ম পাকিস্তানের প্রেসক্রিপশনে : কামরুল

0

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামখাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পাকিস্তানের প্রেসক্রিপশনে বিএনপির জন্ম হয়েছে। বিএনপি এজেন্ডা পাকিস্তান। বিএনপি ষড়যন্ত্রে পারদর্শী।

আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের অস্থায়ী কার্যালয়ে জেলহত্যা দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি সব সময়ে ষড়যন্ত্র করে। কিন্তু এবার ধরা খেয়ে গেছে তাদের নিজেদের ফাদে। বিএনপি ষড়যন্ত্রে অপরিপক্ক। তাই তারা ধরা খেয়ে গেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া নাকি অসুস্থ।
তিনি রোহিঙ্গাদের দেখতে গেলেন গাড়িতে। এতটা লম্বা পথ বিমানেই যেতে পারতেন। কিন্তু একজন অসুস্থ মানুষ কি ভাবে এতপথ গাড়িতে গেলেন।

গাড়ি বহরে হামলা প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া উখিয়ায় অবস্থান করলেন। তখন কোন হামলা হয়নি। কিন্তু আসার পথে তার গাড়ি বহরের পিছনের গাড়িতে আগুন। অথচ তার কোন নেতাকর্মী আহত হয়নি। এই ষড়যন্ত্রের পিছনে খালেদা, ফখরুল যেই থাক তাদের বিচারের আওতায় আনা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.