বিএনপি ৮ বছরের মধ্যে ৮ মিনিটও রাস্তায় নামতে পেরেছে? সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

0

দেশের জনগণ আর খালেদা জিয়ার দুঃস্বপ্নের দুঃশাসনে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ৮ বছরের মধ্যে ৮ মিনিটও রাস্তায় নামতে পেরেছে? তাদের সেই সক্ষমতা নেই। আজ সোমবার সকালে খুলনা সার্কিট হাউজে খুলনা সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।  
ওবায়দুল কাদের বলেন, দলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। নবায়নের সময় যারা আমাদের চেতনার বাইরের লোক এবং যারা খারাপ লোক তাদেরকে বাদ দেওয়া হবে। নেতাদেরকে সে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।  
রামপাল বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে তিনি বলেন, ইউনেসকোর যে আপত্তি ছিল সেটা তারা প্রত্যাহার করেছে। কিছু কিছু শর্ত তারা দিয়েছে, দেশের স্বার্থে পরিবেশের স্বার্থে যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা গ্রহণ করব। এ ছাড়া দেশে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান মন্ত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.