রাঙ্গামাটির গুলিতে যুবলীগ নেতা নিহত : চলছে হরতাল

0

রাঙ্গামাটির জুরাছড়িতে দুর্বৃত্তের গুলিতে উপজেলা যুবলীগ নেতা অরবিন্দু চাকমা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
উল্লেখ্য, রাঙ্গামাটির নানিয়ারচরে দুর্বৃত্তের গুলিতে একজন ইউপি সদস্য নিহত হওয়ার ১০ ঘন্টার মাথায় রাঙ্গামাটির অপর উপজেলা জুরাছড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটলো।

জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাসেত জানান, জুরাছড়ি উপজেলা সদরে দলের বর্ধিত সভায় যোগদান শেষে অরবিন্দু চাকমা নিজ বাড়ী ফেরার পথে মিতিঙ্গাছড়ি বাজারে সন্ত্রাসীরা তার উপর গুলি বর্ষণ করে। ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি এ হত্যাকান্ডের জন্য পাহাড়ের আঞ্চলিক দল গুলোকে দায়ী করে দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেছেন।

সকাল-সন্ধ্যা হরতাল চলছে-
রাঙ্গামাটির জুরাছড়িতে দুর্বৃত্তের গুলিতে উপজেলা যুবলীগ নেতা অরবিন্দ চাকমা হত্যার প্রতিবাদে আজ বুধবার জুরাছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগ জুরাছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় । হরতাল চলাকালে সকাল থেকে উপজেলা সদরের দোকানপাট বন্ধ রয়েছে। স্থানীয়ভাবে নৌ পথে যাত্রীবাহী লঞ্চ, টেম্পু বোট ও অভ্যন্তরীণ সড়কে মোটর সাইকেল চলাচল বন্ধ রয়েছে।
হরতাল চলাকালে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বুধবার বিকেল তিনটায় রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ।

বিষয়টি নিশ্চিত করে দলটির সাধারণ সম্পাদক মূছা মাতব্বর জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সন্ত্রাসীরাই আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে মঙ্গলবার সকালে জেলার নানিয়ারচর উপজেলাধীন ১৮ মাইল নামক স্থানে স্ব-জাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সাবেক নেতা ও নতুনভাবে গঠিত হওয়া গণতান্ত্রিক ইউপিডিএফ এর নেতা আদি রঞ্জন চাকমাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে চুক্তি বিরোধী আঞ্চলিকদলীয় সন্ত্রাসীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.