আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ দেশে শিকড় গেড়েছে, তার মূলোৎপাটন করতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকীতে আজ রোববার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার বিদ্রোহী কবি কাজী নজরুলের অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন।’ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যারা কাজী নজরুলকে, দেশকে ভালোবাসে, তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।