সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার : র‍্যাব

0

জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের (নব্য জেএমবি) শুরা সদস্য ও ঢাকা মহানগরী পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদ ও তার এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার গণমাধ্যমে পাঠানো এক মোবাইল মেসেজে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

মোবাইল মেসেজে বলা হয়, শনিবার দিনগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ আমির ইমরান আহমেদকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.