১২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ফিরতি টিকিট ১৯ জুন থেকে ২৩ জুন

0

 আগামী ১২ জুন থেকে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ফিরতি টিকিট পাওয়া যাবে ১৯ জুন থেকে ২৩ জুন। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানিয়েছেন।

রেলমন্ত্রী জানান, পবিত্র ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হবে। ১২ জুন বিক্রি হবে ২১ জুনের টিকিট। ক্রমান্বয়ে ১৩, ১৪, ১৫, ১৬ জুন বিক্রি হবে ২২, ২৩, ২৪, ২৫ জুনের টিকিট।

ঈদ ফেরত যাত্রীদের জন্য রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ১৯ জুন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। এদিন বিক্রি হবে ২৮ জুনের টিকিট। ক্রমান্বয়ে ২০, ২১, ২২, ২৩ জুন বিক্রি হবে ২৯, ৩০ জুন ও ১ এবং ২ জুলাইয়ের টিকিট।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.