বিজয় কুমার,সাঘাটা(গাইবান্ধা)থেকেঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা সাব-রেজিষ্টার অফিসে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় লোকজন দলিল লেখক সমিতির সভাপতি,সম্পাদকসহ তিন জনকে বেদম মারপিট করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,উপজেলার শিমুলবাড়ি গ্রামের ছাইদুর রহমান নামে এক কৃষক সোমবার সাব-রেজিষ্টার অফিসে তিন শতাংশ জমি দলিল করে নেওয়ার জন্য আসেন। এসময় দলিল লেখক সমিতির সভাপতি আইজার রহমান তিন শতাংশ জমির দলিল খরচ বাবদ ১৪ হাজার টাকা ও খারিজ না থাকায় আরও ৩ হাজার টাকা সহ মোট ১৭ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে জমি গ্রহিতা ও সমিতির সভাপতির সঙ্গে বাক-বিতন্ডা হয়।
এক পর্যায়ে সমিতির সহ-সভাপতি শাহ আলম ও সেক্রেটারী আব্দুল করিম নতুন করে এই কৃষকের সঙ্গে বির্তকে জড়িয়ে পড়েন এবং লাঞ্চিত করেন। উক্ত ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে দলিল লেখক সমিতির সভাপতি আইজার রহমান, সহ-সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল করিমকে বেদম মারপিট করেন।
এ বিষয়ে উপজেলা সাব-রেজিষ্টার আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি ঘটেছে অফিসের বাহিরে।