অবশেষে নির্বাচনি রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর অভিষেক

0

অবশেষে বুধবার কেরলের ওয়েনাড় লোকসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়ে নির্বাচনি রাজনীতিতে নেমে পড়লেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে অভিষেক ঘটেছিল অনেক আগেই। বহু নির্বাচনি প্রচারেই তাকে দেখা গেছে। কিন্তু আগে কখনও নির্বাচনে লড়েননি।সঙ্গে ছিলেন মা সোনিয়া গান্ধী, ভাই রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।মনোনয়ন জমা দেওয়ার আগে একটি ‘রোড শো’ করেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন ওয়েনাড়ের সাবেক সংসদ সদস্য ভাই রাহুল গান্ধী। মঙ্গলবারই ওয়েনাড়ে পৌঁছেছিলেন প্রিয়ঙ্কা। সঙ্গে ছিলেন সোনিয়াও। মনোনয়ন জমা দেওয়ার আগে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা।

এবারের লোকসভা ভোটে ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলী থেকে লড়েছিলেন রাহুল। দু’টি কেন্দ্রেই ভাইয়ের নির্বাচনি প্রচারে অংশ নেন প্রিয়াঙ্কা। লোকসভা ভোটে দু’টি আসন থেকেই সাড়ে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল। এরপর গত ১৭ জুন রায়বরেলী ধরে রেখে ওয়েনাড়ের সংসদ সদস্য পদ থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন তিনি। সেই সঙ্গে জানিয়েছিলেন, প্রিয়াঙ্কা ওই আসনে উপনির্বাচনে লড়বেন। উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই কংগ্রেসের পক্ষ থেকে ওয়েনাড়ে প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কার নাম জানানো হয়।

এবার ওয়েনাড়ে প্রিয়াঙ্কার মূল লড়াই সাবেক বিধায়ক ও সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যন মোকেরি এবং বিজেপির নারী মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের বিরুদ্ধে। নব্যা কোঝিকোড় পুরসভার ভোটে দু’বার জয়ী হয়েছেন। গত এপ্রিলে লোকসভা নির্বাচনে ওয়েনাড়ে রাহুলের বিরুদ্ধে সিপিআইয়ের প্রার্থী ছিলেন দলের জাতীয়স্তরের নেত্রী অ্যানি রাজা। তিনি সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী।

উল্লেখ্য, রাহুলের ছেড়ে দেওয়া ওয়েনাড় কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে। গণনা আগামী ২৩ নভেম্বর। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন এবং ১৫ রাজ্যের মোট দু’টি লোকসভা ও ৪৮টি বিধানসভা আসনের উপনির্বাচনের গণনাও হবে ওই দিন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.