বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলের পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৪৯ সালের এই দিনে ঢাকায় আওয়ামী লীগ গঠিত হয়। পরবর্তীতে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে আওয়ামী লীগ।