আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেই বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরপাড়ার হামলার ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, পরিসংখ্যান খুঁজলে দেখা যাবে আওয়ামী লীগের আমলেই বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকালে রংপুরের পাগলাপীরে হামলা-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হিন্দু অধ্যুষিত ঠাকুরপাড়া পরিদর্শনে গিয়ে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।