আগামী ১৫ বছরের মধ্যে রাশিয়ায় মুসলিম জনসংখ্যা হবে ৩০ শতাংশ

0

রাশিয়ার গ্রান্ড মুফতি রাবি আইনুদ্দীন আশাবাদ ব্যক্ত করেছেন আগামী ১৫ বছরের মধ্যে রাশিয়ায় মুসলিম জনসংখ্যার হার ৩০ শতাংশে উন্নীত হবে। সোমবার রাশিয়ার দুমায় অনুষ্ঠিত একটি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশিয়া টুডের অনলাইন সংস্করণের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু আরবি।

বর্তমানে রাশিয়ায় মুসলিম জনসংখ্যার হার মাত্র ৭ শতাংশ। গ্রান্ড মুফতির নিরীক্ষামতে ২০৩৪ সালে তা ৩০ শতাংশে উন্নীত হবে।

রাবি আইনুদ্দিন জানান, মস্কোর গ্রান্ড মসজিদে আগত ক্রমবর্ধমান মুসল্লিদের ব্যাপারটি নিরীক্ষণ করে বিশেষজ্ঞদের নির্ভরযোগ্য মতামতের ভিত্তিতে এই সংখ্যা নিরূপণ করা হয়েছে।
আইনুদ্দীন আরও বলেন, আমাদের রাশিয়ার সর্ববৃহৎ শহরের উপযোগী অনেক সাংস্কৃতিক ও শিক্ষাগত অবকাঠামোয় জরুরি ভিত্তিতে নতুন নতুন মসজিদ তৈরি করতে হবে।

মুসলিম ধর্মাবলম্বীদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানিয়ে রাশিয়ার গ্রান্ড মুফতি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষাকেন্দ্রের ব্যবস্থাও করতে হবে।

রাশিয়ায় ইসলামের বিস্তৃতিতে কৃত্রিম বাধার ব্যাপারে আলাপকালে তিনি বলেন, এর নিরসন হওয়া জরুরি।
এর আগে গত বছর আনাদলুর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রাশিয়ায় দুই কোটি ৫০ লাখ মুসলমান রয়েছে। এই সংখ্যা ক্রমেই বাড়ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.