আজ থেকে খুলছে সরকারি অফিস-আদালত

0

আজ বুধবার থেকে খুলছে সরকারি অফিস-আদালত ও ব্যাংক-বিমা।  গত শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সরকার নির্ধারিত ছুটির ব্যত্যয় ঘটেনি।

তবে বুধ ও বৃহস্পতিবার অফিস করার পর আবার শুক্র ও শনিবার দুই দিনের সাপ্তাহিক ছুটি।  আজ বুধবার সকাল ৯টায় খুলছে সচিবালয়সহ সরকারি সব অফিস ও ব্যাংক-বিমা।নাড়ির টানে ঈদে যারা ঘরমুখো হয়েছিলেন তারা এখন আবার রাজধানীমুখী। ঈদ করতে ঢাকার বাইরে যাওয়া মানুষের পথে পথে যানজট, নৌজট কিংবা রেলওয়ের টিকিট নিয়ে যে দুর্ভোগে পড়তে হয়েছিল এখন অনেকটাই সে চিত্র পাল্টেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে  নির্বিঘ্নে ঢাকা আসছে মানুষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.