আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন বিএনপির

0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে । মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ২১ অগাস্টের অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.