নিজস্ব প্রতিবেদক: আজ মহান বিজয় দিবস উপলক্ষ্যে মানবতার সেবাকে প্রাধান্য দিয়ে চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল কলোনী জামে মসজিদ প্রাঙ্গনে সকাল নয়টা থেকে আত তাকওয়া ফাউন্ডেশের উদ্যগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচী ২০২৪ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত-তাক্বওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হান্নান আজিজী, সংগঠনের উপদেষ্ঠা আলী আব্বাস খান, উপদেষ্ঠা বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল চৌধুরী, রেলওয়ে হাসপাতাল কলোনী জামে মসজিদের সভাপতি সংগঠনের উপদেষ্ঠা নজরুল আজাদ, সংগঠনের সহ সভাপতি আতিক মাছুম, সাধারণ সম্পাদক আবুল হোসেন খোকন, সংগঠনের সদস্য তামজিদুর রহমান। উক্ত অনুষ্ঠানে ডাক্তার হিসাবে চিকিৎসা সেবা দিয়েছেন ডা. মোহাম্মদ হাছান উল্লাহ, ডা. মোহাম্মদ আশরাফুল আলম , ডা. সালমা বিনতি, ডা. টুম্পা দে (বড়ুয়া)
আত-তাক্বওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হান্নান আজিজী বলেন, ২০২২ সালে মানবতার সেবায় এই সংগঠনটি যাত্রা শুরু করে। এটা মুলত যুবদের নিয়ে কল্যানময় সামাজিক ও মানবিক একটি সংগঠন। আমরা গত তিন বছর অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। যেখানে অসহায় মানুষ সেখানেই আমরা এগিয়ে যাচ্ছি। গত বন্যায় বর্ন্যার্তদের পাশে থাকার চেষ্টা করেছি। ক্যান্সার রোগীদেরও সহযোগীতা করেছি। সৃষ্টির সেবায় ¯্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য । এবার চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্য রোগীদের মাঝে ঔষধ বিতরন করেছি। আগামী বছর গুলোতে আল্লাহর রহমতে পুরো চট্টগ্রাম তথা সারাদেশে এমন মানবিক কাজ নিয়ে মানুষের পাশে থাকতে চাই।
ডা. মোহাম্মদ হাছান উল্লাহ সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান( শিশু সার্জারী বিভাগ, ইউ.এস.টি.সি) বলেন, আত তাকওয়া ফাউন্ডেশনের এই মানবিক সেবা সমাজের জন্য একটি দৃষ্টান্ত। এখানে অনেক অসহায় মানুষ বিনামুল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। অনেক সুন্দর ও সুশৃংখল পরিবেশ দেখেছি। এখানে এসে চিকিৎসা সেবা দিয়ে আমি অনেক আনন্দিত।
ডা. সালমা হক বিন্তি, (এমবিবিএস, পিজিটি-চর্ম ও যৌন বিশেষঙ্গ, চট্টগ্রাম মেডিকেল কলেজ) বলেন, দেশে অনেক অসহায় গরিব নিরীহ মানুষেরা বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেনা। আত-ত্বাকওয়ার বিনা পয়সায় চিকিৎসার পাশাপাশি বিনামুল্য ঔষধও বিতরণ করছে। এটা একটা আত তাকওয়া ফাউন্ডেশনের একটা যুগান্তকারী মহত উদ্যগ। আমি এই মহতি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য করছি।
ডা. আশরাফুল আলম আদনান(এমবিবিএস, চট্টগ্রাম মেডিকেল কলেজ) সুন্দর ও মনোরম পরিবেশে এমন মহতি উদ্যগ নিয়েছে আত-তাক্বওয়া ফাউন্ডেশন। যা সমাজের প্রত্যক সামাজিক প্রতিষ্ঠানকে উদ্ধুদ্ধ করবে। আমি এই সংগঠনের উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করছি।
ডা. টুম্পা দে বড়–য়া (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য)শহরের মাঝে এমন উদ্যগের বড়ই অভাব। আত-তাক্বওয়া ফাউন্ডেশনের এই মানবিক এগিয়ে আসাকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করা যাবেনা। তারা অন্যান্য মানবিক সংগঠনের জন্য দৃষ্টান্ত হয়ে প্রেরণা যোগাবে। এমন মহতি উদ্যগে আসতে পেরে আমারও অনেক ভালো লাগছে। স্বতস্ফুর্তভাবে রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছে।