আরব আমিরাতে পারফিউমের গুদামে আগুন, ১ প্রবাসী নিহত

0

সংযুক্ত আরব আমিরাতে একটি পারফিউমের গুদামে আগুন লাগার ঘটনায় এক প্রবাসী নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মিশরের নাগরিক এবং আহত চারজনও আফ্রিকার বিভিন্ন দেশের।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আজমানের আল জার্ফ শিল্পাঞ্চলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিস গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
এ সম্পর্কে আজমান সিভিল ডিফেন্সের কর্মকর্তা জামাল হাসান জামেল বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এ কারণেই আগুন খুব বেশি ছড়াতে পারেনি।
তবে এটি পারফিউমের গুদাম হওয়ায় আগুন ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা ছিল। এমনকি শুরুতে তা কিছুটা ছড়িয়েও পড়ে। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীদের দক্ষতায় তা নিয়ন্ত্রণে আসে।

নিহত হওয়া মিশরের নাগরিক ধোঁয়ার কারণে অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে উদ্ধার করে শেখ খলিফা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনকে ওই হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.