আল্লামা আহমদ শফী’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া

0

হেফাজতে ইসলামীর আমীর শায়খুল হাদীস আল্লামা আহমদ শফী’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল করছে দেশের শীর্ষ ওলামা মাশায়েক পরিষদ। রাজধানীর একাধিক জায়গায় ইফতারের পর তার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আজ  রাজধানীর কাটাবনে শীর্ষ পীর শাহ আরিফ বিল্লাহর সভাপতিত্বে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহন করেন মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মীরের সরাইর পীর সাহেব মাওলানা আব্দুল মোমেন নাছেরী, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের মহাসচিব মুফতি ফয়জুলালাহ আশরাফী, ড. মাওলানা আবু ইউসুফ, মাওলানা আজিজুর রহমান আজিজ হবিগঞ্জী, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মুফতি কাজী জালাল উদ্দীন, হাফেজ মাওলানা হাবিবুর বহমান জাকারিয়া, মুফতি মিজানুর রহমান, মুহাদ্দিস শাহ আলম, টেকের হাটের পীর সাহেব মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা সালেহ সিদ্দীকি, মাওলানা  হাফেজ আবুল হোসাইন প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে রাজধানীর আজগর আলী হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন বর্ষীয়ান এই শীর্ষ আলেম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.