ইতিহাস গড়ে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রে সুইং স্টেট উইসকনসিনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তার ২৭৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়েছে। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে জয় নিশ্চিত করেছেন তিনি। বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস এ তথ্য জানিয়েছে।

আর এর মাধ্যমেই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন নিশ্চিত করলেন। এ ছাড়া ১০০ সদস্যের সিনেটেও রিপাবলিকানরা নিয়ন্ত্রণ নিয়েছেন। তবে কোন দল মার্কিন হাউস নিয়ন্ত্রণ করবে, তা এখনো জানা যায়নি। এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন এবং ফ্লোরিডায় তার ওয়াচ পার্টিতে সমর্থকদের উদ্দেশে দীর্ঘ এক ভাষণ দেন।

ট্রাম্প জানান, তিনি একটি শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ আমেরিকা তৈরি না পর্যন্ত বিশ্রাম নেবেন না।
ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে সমর্থকদের সামনে দেওয়া ভাষণে বলেন, ‘প্রতিটি দিন আমার শরীরের সব শক্তি দিয়ে আপনাদের জন্য লড়াই করব।’

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিসের নির্বাচনী রাতের পার্টির জায়গায় একদম ভিন্ন দৃশ্য দেখা গেছে। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কমলা হ্যারিসের বক্তৃতা দেওয়ার কথা ছিল।

কিন্তু তিনি বক্তৃতা দেবেন না জানানোর পর উপস্থিত সবাই পরিত্যক্ত চেয়ার আর পতাকা ফেলে রেখে বাড়ি ফিরে যান।
এদিকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনেতারা। যার মধ্যে আছেন যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিসহ আরো অনেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.