ইভানের কাছে যৌনলিপ্সার শিকার বহু নারী

0

রাজধানীর বনানীতে বাসায় ডেকে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন অভিযুক্ত বাহাউদ্দিন ইভান। তবে এই প্রথম নয়, তার যৌনলিপ্সার কাছে আগেও অনেক নারী সম্ভ্রম হারিয়েছেন। মূলত অবিবাহিত, ধনাঢ্য ব্যবসায়ী, বড় লোকের সন্তান, এমন নানা পরিচয়ে অল্প বয়সী নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো সে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে সেই সব নারীদেরকে ধর্ষণ করতো। এসময় কৌশলে সেই দৃশ্যের ভিডিওচিত্র ধারণ করে জিম্মি করতো। তবে, গত মঙ্গলবার রাতে ধর্ষণের দায়ের এক তরুণী অভিনেত্রী বনানী থানায় মামলা দায়েরের পর আলোচনায় চলে আসে ইভান। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে ইভানকে গ্রেফতার করে র‌্যাব।  

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। ২০০৫ সাল থেকেই তিনি মাদকাসক্ত। পরিবার দুইবার তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। কিন্তু সেখান থেকে ফিরে তিনি আবারও মাদকে ঝুঁকে পড়েন। মাদক সেবনের পাশাপাশি তিনি নারী সংক্রান্ত অপকর্মে জড়ান।

তিনি আরও জানান, ইভানের এমন অপকর্মের কারণে ২০০৮ সালে অল্প বয়সেই পরিবার তাকে বিয়ে দিলেও বখাটে স্বভাবের পরিবর্তন হয়নি। তার ৫ ও ২ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। এরপরও তিনি ধর্ষণের মতো ঘটনায় জড়িয়েছেন। ইভান নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তার কাছে ধর্ষণের একাধিক ভিডিও রয়েছে। র‌্যাব এগুলো উদ্ধারের চেষ্টা করছে বলেও তিনি জানান।

জানা গেছে, এর আগেও ইভান বিভিন্নভাবে বহু মেয়েকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছে। পতিতাদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। সে বহুগামী। এমনকি এসব কথা তার আত্মীয়স্বজনরাও জানে।

ইভান সম্পর্কে পুলিশ ও র‌্যাব প্রাথমকি তদন্তে জানতে পেরেছে, তার বাবা বোরহান উদ্দিন বেলাল একজন ব্যবসায়ী। টিভি অভিনেত্রীকে ধর্ষণের ছয় মাস আগে আরও এক নারীকে ধর্ষণের চেষ্টা করেন ইভান। এর আগে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক তরুণীকে বনানীর চেয়ারম্যান মাঠের পাশে ধর্ষণের চেষ্টা চালায় ইভান ও তার সহযোগীরা। স্থানীয় লোকজন তাদের ধরে গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে ইভানের বাবা স্থানীয় কাউন্সিলর ও প্রভাবশালীদের সহায়তায় সন্তানকে সে যাত্রায় রক্ষা করেন। এরপরও নিজেকে শোধরায়নি ইভান। তার দুই স্ত্রী। বিভিন্ন সময়ে বনানী এলাকার রাস্তায় বখাটেপনার পাশাপাশি অসংখ্য তরুণীকে প্রতারণার ফাঁদে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভান নিজেকে অবিবাহিত দাবি করেছেন। পরিচয় দিয়েছেন আরজে ইভান নামে। লেখাপড়ায় উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হতে না পারলেও কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবার কখনো নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিতেন। এসব পরিচয় ব্যবহার করেই বিভিন্ন সময়ে তরুণীদের মিথ্যা প্রলোভেন ফাঁদে ফেলতেন। এর মধ্যে শুধু এই টিভি অভিনেত্রীই থানায় অভিযোগ দিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.