ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক

0

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পর এক আয়োজনে বক্তৃতা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তবে ভাষণ দেওয়ার সময় ইলন মাস্কের করা অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে আয়োজিত ওই অভিষেক অনুষ্ঠানে এক্স, স্পেসএক্স এবং টেসলার প্রধান নির্বাহী মাস্ক যখন মঞ্চে ওঠেন, তখন তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। একপর্যায়ে তিনি এক বিশেষ অঙ্গভঙ্গি করেন। তিনি ডান হাত বুকের বাম পাশে রাখেন, তারপর সেই হাত ওপরে ছুড়ে দেন। তিনি পরপর দুইবার এই ভঙ্গি করেন।

দর্শকদের অনেকেই ওই ভঙ্গিকে ‘নাৎসি’ বা ‘ফ্যাসিবাদী’ স্যালুট হিসেবে বর্ণনা করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। মাস্ক এদিন তার ভাষণে বলেন, ট্রাম্পের বিজয় কোনো সাধারণ বিজয় ছিল না। এই বিজয় সত্যিই গুরুত্বপূর্ণ। এই বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান মাস্ক।

ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম পোস্ট প্রশ্ন তুলেছেন যে, ট্রাম্পের অভিষেক উদযাপনে মাস্ক কি নাৎসি কায়দায় বিজয়ের অভিবাদন (স্যালুট) দিলেন? নাৎসিবাদ বিষয়ে বিশেষজ্ঞ ইতিহাসবিদ ক্লেয়ার আউবিন জানান, মাস্কের অঙ্গভঙ্গিটি ছিল নাৎসি কায়দার অভিবাদন। ফ্যাসিবাদসংক্রান্ত ইতিহাসবিদ রুথ বেন-গিয়াটও মাস্কের অঙ্গভঙ্গির সঙ্গে নাৎসি অভিবাদনের মিল খুঁজে পেয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.