ইসরাইল-হামাস যুদ্ধবিরতি পর প্রথম বৈঠক কাতার-ইসরাইল

0

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সাক্ষাতের আশা করছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সাথে, গাজায় ইসরাইলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য।শনিবার (১৬ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ ওয়েবসাইট ‘অ্যাক্সিওস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদক বারাক রাভিদ জানিয়েছেন , গাজায় ইসরাইলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সাথে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সাক্ষাতের আশা করা হচ্ছে।

তিনি বলেন, যদি এই বৈঠক হয়, তাহলে ইসরাইল-হামাস যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এটাই হবে কাতার-ইসরাইল প্রথম বৈঠক।

উল্লেখ্য, এই প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশ পেয়েছে, যখন ইসরাইলের সামরিক হামলায় তিন ইসরাইলি বন্দী নিহত হয়েছে।

সূত্র : অ্যাক্সিওস, টাইমস অফ ইসরাইল ও অন্যান্য

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.