ঈদুল ফিতরে সর্বস্তরের লোকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

0

ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশী কূটনীতিকসহ সর্বস্তরের লোকদের সঙ্গে  তাঁর সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম  জানান, আওয়ামী লীগ সভানেত্রী ঈদের দিন গণভবনে প্রথমে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ সকল স্তরের মানুষ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী পরে ১১টা থেকে একই স্থানে বিচারক ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.