উদ্বার হওয়া বন মুরগি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি তবলছড়ি হতে উদ্বার বন মুরগি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮নভেম্বর) বিকাল ৪টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে উদ্ধার হওয়া বন মুরগি ৬টি অবমুক্ত করা হয়। অবমুক্ত করার সময় রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী, সদর টহল দল নেতা সফিকুল ইসলাম, সদর রেঞ্জার আঃহামিদ,কামরুল ইসলাম (রেঞ্জার), আবু নাইম,শহিদুল আলম, মিডিয়াকর্মী ফাতেমা জান্নাত মুমু, কবির হোসেন(সাবেক সভাপতি কাপ্তাই প্রেসক্লাব)ও রাম পাহাড় বিট কর্মকর্তা মাসুূদ আলমসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য বুধবার রাতে বিভাগীয় বন কর্মকর্তা, পার্বত্য চট্রগ্রাম দ‌ক্ষিণ বন বিভাগ ও পার্বত‌্য চট্রগ্রাম উত্তর বন বিভাগ নি‌র্দেশে রাঙ্গামা‌টি সদর উপ‌জেলাধীন তবলছড়ি ব্রিজের উপর হ‌তে বন মরগিগুলো উদ্বার করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.