ঐকমত্য কমিশন-রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

0

শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকে অংশ নিতে নির্ধারিত সময়ের আগে থেকেই বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের আসতে দেখা গেছে।

উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

এর আগে রাজধানীর গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। উদ্বোধন শেষে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। আলোকচিত্র প্রদর্শনীর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

এছাড়াও বিকালে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.