কলাপাড়ায় আড়াই হাজার পিস ইয়াবাসহ আটক ৪

0

কলাপাড়া পৌর শহরের মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয় শুক্রবার (৯ জুন) দিবাগত গভীর রাতে আড়াই হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পু‌লিশ। আটককৃতরা হলেন কলাপাড়া পৌর শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজ (৩৫) ও কক্সবাজারের উখিয়ার মোহাম্মাদ আলী (৩৮), দিলদার মিয়া (৩৮), আপেল (২০)।

ইয়াবার পাশাপাশি আটকদের কাছ থেকে ইয়াবা পরিবহনের সরঞ্জামসহ লেনদেনের সাতটি ডায়েরি জব্দ করা হয়েছে।  

পটুয়াখালী ডিবি পুলিশের প‌রিদর্শক খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ, এসআই জিয়া, আলমগীর হোসেন, মো. নুরুজ্জামান, নাজমুল হাসান, সঞ্জয়দেসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।  

ডিবি পুলিশের প‌রিদর্শক খন্দকার জাকির হোসেন এবং কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, আটকদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছে পুলিশ। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.