কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই ইউসিসিএ লিঃ (বিআরডিবি)’র নির্বাচনে তৃতীয় বারের মতো বিনাপ্রতিদন্ধীতায় পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাবু স্বপন বড়ুয়া। তিনি এর আগে ভালুকিয়া বিত্তহীন সমবায় সমিতির সভাপতি ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চট্রগাম বিভাগের প্রাক্তন পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য
মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড–২০২২,
বাংলাদেশ জাতীয় সমবায় পুরস্কার –১৯৯৫, ও
মাদার থেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড–২০২২ অর্জন করেছেন। তিনি পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কাপ্তাইয়ের সর্ব জনসাধারণ ও সমবায়ীদের নিকট ভালবাসা ও আশীর্বাদ কামনা করেছেন। ছবি ও ক্যাপসন- কাপ্তাই ইউসিসিএ লিঃ(বিআরডিবির নির্বাচনে তৃতীয় বারের ন্যায় বিনাপ্রতিদ্বান্দিতায় নির্বাচিত হয়েছে বাবু স্বপন বড়ুয়া।