কাপ্তাই প্রতিনিধিঃ ২০২৪-২৫অর্থ বছরে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রশিক্ষনপ্রাপ্ত ইমামাদের নিয়ে ইমাম সম্মেলন হয়েছে। মঙ্গলবার(২৯অক্টোবর) সকাল ১০টা হতে ১২টা পযন্ত ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাইয়ের আয়োজনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো.নাছির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
বক্তব্যে রাখেন মডেল কেয়ারটেকার হাফেজ মাওলানা মো.সোলাইমান,প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম হাফেজ আবুল কালাম,কেয়ারটেকার মো.সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন ও কেয়ারটেকার মাওলানা আব্দুল ছালাম।
প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের বলেন মসজিদের পাশে পরিত্যক্ত জায়গায় বিভিন্ন মৌসুমি ফল লাগানো পরামর্শ দেয়া হয়। এতে করে সকলে স্বাবলম্বী হতে পাড়বেন।এবং জুমারবার সরকারি ভাবে কম খরচে নিরাপদে হজ্জে যাওয়ার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার বিষয়ে বলা হয়। এবং এইচপিভি টিকা নেয়া বিষয়ে জুম্মাবার সচেতন করা বিষয়ে আহবান জানান।এসময় সকল ইফার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও গণশিক্ষার শিক্ষক গণ উপস্থিত ছিলেন।