কাপ্তাই জামায়াতে ইসলামী আয়োজনে পল্টন হত্যা দিবস ও শহীদদের স্নরনে আলোচনা সভা

0

কাপ্তাই প্রতিনিধিঃ পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস করেছে। এবং নিরহ জনগনকে নির্বিচারে হত্যা করেছে। বাংলার মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিচার কার্যকর করার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

সোমবার (২৮)অক্টোবর বাদ মাগরিব কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহী শাহী জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই শাখার পক্ষ হতে পল্টন হত্যা দিবস ও সকল শহীদদের স্নরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।জামাত নেতা নুর জামানের পরিচালোনায় সভাপতিত্ব করে কাপ্তাই বাংলাদেশের জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির মো.হারুনুর রশীদ।

প্রধান অতিথি উপস্থিত থেকে উপরোক্ত বক্তব্যে রাখেন রাঙ্গামাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানছুরুল হক।এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাঙ্গামাটি জামায়াতে ইসলামী কর্মপরিষদ শুরা সদস্য আবু তানভীর, চন্দ্রঘোনা শাখার সেক্রেটারি প্রকৌশলী আহনাফ বাশীর,রাঙ্গামাটি জেলা ছাত্র শিবির সেক্রেটারি রবিউল ইসলাম, চন্দ্রঘোনা শাখার শুধু শিবির সেক্রেটারি শাহাদাত হোসেন ও কাপ্তাই জামাতে ইসলামি নেতা মাওলানা আমির হোছাইন। পল্টন হত্যা দিবসে শহীদের স্নরনে দোয়া মুনাজাত করেন হাফেজ মোশাররফ হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.