কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন নির্বাচিত

0

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. কবির হোসেনকে মনোনীত করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) বেলা ১১টায় প্রেস ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে এবং সর্ব সম্মতিক্রমে অনুষ্ঠিত সাধারন সভায় নির্বাহী সদস্য কবির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

কাপ্তাই প্রেস ক্লাবের বর্তমান সভাপতি কাজী মোশাররফ হোসেন পারিবারিক ও ব্যক্তিগত কারণে গত ১৮ই মে ২০২৪ সালে প্রেস ক্লাবের এক সভায় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার মৌখিক ঘোষনা দেয়। এসময় উপস্থিত সদস্যরা তাকে মেয়াদ পূর্ণ করা পর্যন্ত থাকতে অনুরোধ জানান। তিনি অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে আজ শনিবার (১৮ জানু) কাপ্তাই প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন সভায় তিনি পদত্যাগ পত্র জমা করলে সর্বসম্মতিক্রমে তা গ্রহন করা হয়। সেইসাথে মো. কবির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি চলতি কমিটির মেয়াদ পূর্ণ করা পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

উক্ত সভায় বিদায়ী সভাপতি কাজী মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ন সম্পাদক আলমগীর কবির, সদস্য মো. নজরুল ইসলাম লাবলু ও অর্ণব মল্লিক উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.