কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0

শনিবার দুপুর ২টার দিকে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ সদর উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রুবেল হোসেন ও শাওন ত্বকি।

জানা গেছে, শহরের আলেখারচর থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে আমতলী এলাকায় অজ্ঞাতনামা গাড়ি একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার এএসআই জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুজনের মরদেহ উদ্ধার করে থানার নেওয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.