কুষ্টিয়ার খোকসার গ্রামে ৪ বাড়িতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে পরিবার গুলোর সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার গভীর রাতে শোমসপুর ইউপির কাদিরপুর গ্রামের মৃত রাম চন্দ্র বিশ্বাসের কন্যা কলেজ ছাত্রী রিতা রানী বিশ্বাস (২৪) প্রকৃতির ডাকে বাইরে বের হয়। এ সময় বাড়িতে অন্য লোকের উপস্থিতি টের পেয়ে সে চোর চোর বলে চিৎকার করে। এ সময় কলেজ ছাত্রীর ছোট ভাই আশিষ কুমার বিশ্বাস (২১) ঘর থেকে বাইরে এলে ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে।
২৫/৩০ জনের স্বসস্ত্র ডাকাত দল পর্যাক্রমে কালিপদ বিশ্বাস (৪৫) ও গবিন্দ চন্দ্র বিশ্বাস (৬৫) এর বাড়িতে হামলা করে র্স্বনালংকার ও নগদ টাকা সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। রাত ১টার দিতে ডাকাত দল পাশ্ববর্তী কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের মোঃ ওহিদ মোল্লা (৪৫) কে ডেকে তুলে ডাকাতি শুরু করে। ডাকাতরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আলমারী, সাব বাক্সের তালা ভেঙ্গে প্রায় প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
খোকসা থানা অফিসার ইনচার্জ চাকলাদার নাজমুল হুদা বলেন, ডাকাতির ঘটনায় তার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব,খোকসা বাসির অভিযোগ আজও কোন আসামী গুলো ধরাছোয়ার বাহিরে আর সে কারনেই আজ প্রতিনিয়ত হচ্ছে দোকান চুরি, বাসা বাড়ীতে ডাকাতি তাই এ ডাকাত চক্রগুলো না ধরা গেলে একদিন আমাকেও এভাবে সর্বশান্ত করে দিতে পারে বলে দুঃক্ষ প্রকাশ করেন মোঃ আকরাম হোসেন,তিনি বলেন এদের কে দ্রত গেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের কাছে আকুল আবেদন জানান ।