কুষ্টিয়ার খোকসায় ভোক্তা অধিকারী সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪১ হাজার টাকা জরিমানা

0

মিলন খান, খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকশায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের মালিককে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
গত বুধবার সকালে খোকসা উপজেলার জানিপুর বাজারের মাতৃভান্ডারেরর মালিককে ৩০ হাজার, শোমসপুর বাজারের জনতা ফার্মেসীর মালিককে ৮ হাজার টাকা ও শোমসপুর বাজারের ছোলেমান ষ্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান জানান, খোকসা উপজেলার জানিপুর বাজারের গুড়ের দোজালীতে পোকামাকড় মিশ্রিত, অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে গুড় তৈরী করার অপরাধে এবং শোমসপুর বাজারে ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ন ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৩টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় সিভিল সার্জন প্রতিনিধি ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.