মিলন খান কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় জনবহুল এলাকার একটি ফলের দোকান থেকে রবিউল ইসলাম নামে এক ফল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার বিকেলে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে আপন খালাতো ভাই নুর আলমকে আটক করেছে পুলিশ।হত্যার পর রবিউলের লাশ দোকানের পিছনে একটি ড্রামে রেখে বালু ফেলে চাপা দিয়ে রাখা হয়।