কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় গরু আটক

0

আরিফুল ইসলাম সুজন (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত থেকে ৮টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
সোমবার ভোররাতে বালারহাট বিওপির হাবিলদার মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে বালারহাট সীমান্তের পুর্ব ছাট গোপালপুর এলাকা থেকে এসব গরু আটক করে।
বিজিবি জানায়, টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে ঐ সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৮০ এর ৮ এস হতে ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্বছাটগোপালপুর নামক স্থানে অবস্থান গ্রহণ করে। এসময় ২ জন লোক পাঁয়ে হেঁটে ৮টি গরু নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই গরু ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে ৮টি ভারতীয় বলদ গরু আটক করে করেছে।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ বলেন আটককৃত গরু কাষ্টমসের প্রতিনিধির উপস্থিতিতে নিলাম করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.