কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে চিলমারী ডিগ্রী কলেজের পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার।
জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রর্দশনী খামার স্থাপন প্রকল্পের আওতায় চিলমারী ডিগ্রী কলেজের পুকুরে ১‘শ ২৫কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিনুল ইসলাম, থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল করিম, মৎস্য চাষী মোঃ আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।