আরিফুল ইসলাম সুজন ( কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে অপরাধের সাথে যুক্ত এবং বিভিন্ন মামলার ২৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়। জানা গেছে, মাদক ও বিভিন্ন অপরাধের সাথে যুক্ত এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। এর মধ্যে কুড়িগ্রাম সদরে ৫, রাজারহাট ৫, উলিপুরে ২, ভূরুঙ্গামারীতে ২, নাগেশ^রীতে ২, রাজিবপুরে ৫, চিলমারী ২ এবং কচাকাকাটা থানায় ১জনকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, নিয়মিত মামলা, ওয়ারেন্টভূক্ত মামলা ও পলাতক আসামি সহ মাদক মামলায় অভিযুক্ত এই ২৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এটি পুলিশের নিয়মিত অভিযানের অংশ।