ক্যান্সারে আক্রান্ত রোকেয়া বেগম বাঁচতে চায়।

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার চাকামইয়ার নিশান বাড়িয়া গ্রামের ক্ষুদে বব্যাবসায়ী আঃ হকের স্ত্রী রোকেয়া বেগম গলায় ক্যন্সারে আক্রান্ত  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসা সহায়তায়তার জন্য আকুতি তার।
জানা গেছে, প্রায় আড়াই বছর আগে গলার ভিতরে ক্যান্সার ধরা পড়ে রোকেয়া বেগমের। এর পর থেকে ঢাকার বিভিন্ন চিকিৎসককে কাছ থেকে চিকিৎসা নিয়েছেন তিনি। বর্তমানে রোকেয়া বেগম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ তড়িৎ কুমার সমাদ্দারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসার যোগান দিতে গিয়ে এখন আব্দুল হকও অসহায় হয়ে পড়েছেন। তার স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে গিয়ে  এখন তিনি নিঃস্ব হয়ে গেছেন।এদিকে রোকেয়া বেগম ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তার আকুতি আমি বাচঁতে চাই। কিন্তু সঠিকভাবে চিকিৎসা সেবা করতে পারছেন না অর্থনৈতিক দৈন্য দশার কারণে।
আঃ হক প্রতিনিধিকে জানান, তিনি  তার সমস্ত জায়গা জমি বিক্রি করে প্রায় ১০লক্ষ টাকা ব্যায় করে ছেন তার স্ত্রীর চিকিৎসার জন্য তাতেও সুস্থ হয়নি স্ত্রী রোকেয়া বেগম,  বর্তমানে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন,তাইএখন দেশের বিত্তবান দানশীল মানুষসহ মাননীয় প্রধামন্ত্রীর কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন তিনি। তিনি সকলের কাছে সহায়তার হাত বাড়িয়েছেন। যোগাযোগে মোসাঃ রোকেয়া বেগম। সঞ্চয়ী হিসাব নম্বর-১০০০১৯৩২৫। সোনালী ব্যাংক, কলাপাড়া বন্দর শাখা, পটুয়াখালী। মোবাইল-০১৭১৩৯৫৯৯৯১(স্বামী)।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.