খালেদার চোখে অস্ত্রোপচার

0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডান চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকালে লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর ডান চোখে এই সফল অস্ত্রোপচার হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অপারেশনের ৩ ঘন্টা অতিবাহিত হবার পর তিনি তাঁর বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফেরেন।‍

গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসা করাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যান।

২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়ে খালেদা জিয়া প্রায় দুই মাস ছিলেন। সেখানে বড় ছেলে তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান, তারেকের মেয়ে জাইমা রহমান ছাড়াও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও আছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.