নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়ার সহায়ক সরকারের রূপরেখা যদি আগের সেই তত্ত্বাবধায়ক সরকারের মতো হয়, তাহলে তা কারো কাছে গ্রহণযোগ্য হবে না।
আজ শনিবার সকালে মাদারীপুর শহরের পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বন্যায় ত্রাণ বিতরণ নিয়ে বিএনপি যে অভিযোগ করে আসছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ, পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বাচ্চু প্রমুখ।