মিলন খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হারুন অর রশিদ।গতকাল (রোববার ২ মার্চ) তার নিজ এলাকা উসমানপুর ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চাউল ও তেল বিতরণ করেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ৪‘শত পরিবারের মাঝে ২৫ কেজি করে চাউল ও ৫ কেজি সরিষার তেল বিতরণ করেন। সে সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হারুন-অর রশিদের প্রতিনিধি হিসেবে। আব্দুল কাদের জাফর মদিনা মসজিদের ইমাম মুহাম্মদ আমিনুল ইসলাম ও স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে মসজিদের সম্মুখে এ বিতরণ কার্যক্রম সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিতরণ কার্যক্রম সমাপ্ত করেন।
সে সময় অত্র মসজিদের ইমাম মোঃ আমিনুল ইসলাম বলেন, হারুন অর রশিদ সাহেব তার মাকে নিয়ে আজকে হজের উদ্দেশ্যে ঢাকায় রওনা দিয়েছেন। তাই আমরা তার প্রতিনিধি হিসেবে এর বিতরণ কার্যক্রম চালাচ্ছি ।এ মহতী কাজে অসহায় পরিবারের চোখে মুখে হাসি ফোটাতে সর্বোপরি হারুন সাহেব কাজ করে থাকেন। এছাড়াও রমজানের পুরা মাস ব্যাপী উন্নতমানের ইফতারের আয়োজন করা হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের চোখে মুখে যেন হাসি ফুটে এসেছে।