খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় কাদিরপুর গ্রামে খোকসা কালিতলা রাস্তার পাশে পরিত্যাক্ত ২ টা ককটেল উদ্ধার করেছেন থানা পুলিশ।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চাকলাদার নাজমুল হুদা জানান, রাস্তার পাশে কলাগাছের পোয়া (চারা) তুলতে যেয়ে জৈনক কৃষক বোমা সাদৃশ্য বস্তদেখতে পায়।
তাৎক্ষণিক তারা পুলিশ কে খবর দিলে সঙ্গিয় ফোর্স সহ বোমা বা ককটেল উদ্ধার করে থানায় নিরাপদ স্থানে আনা হয়।
খোকসা কাদিরপুরে বোমা বা ককটেল এর সংবাদে উপজেলা নির্বাহী ঘটনা স্থলে ছুটে যান।
এ ব্যাপারে কাওকে গ্রেপতার করা সম্ভব হয়নি বলে যানান খোকসা থানার ওসি। তিনি জানান, তবে সাধারন ডাইরি করা হয়েছে। ধারনা করা হচ্ছে কোন নাশকতা কাজে ব্যাবহার করা হতো বলে পুলিশ ধারনা করছেন।
এদিকে ঈদের আগ থেকেই খোকসা উপজেলার বেশ ক’টি সংখ্যালঘু পরিবারের ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ২ জন ডাকাত গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। পুলিশের ভাষা মতে কোন ডাকাতি কাজে ব্যবহারের জন্য নিরাপদ স্থানে ককটেল দুটি রেখেছিল সন্ত্রাসীগণ।