মিলন খান, খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবারের ন্যায় গতকাল রবিবার উপজেলা অডিটরিয়ামে ইফতারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে রমজানের পবিত্রতা রক্ষা ও মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান করে সমাজ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নিমূলের আহ্বান করেন।
এসময় উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা নির্বাহী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইসলামী ফাুইন্ডেশন ও সকল মসজিদের ইমামগণ সহ গনমাধ্যম কর্মীগণ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়াও উপজেলার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তি ও আওয়ামী লীগ এর অঙ্গ সংঘঠনের নেতা কর্মীরা উক্ত ইফতারী ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
মিলন খান, খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবারের ন্যায় গতকাল রবিবার উপজেলা অডিটরিয়ামে ইফতারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।