মিলন খান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ খোকসা বাসষ্ট্যান্ড রাবেয়া হার্ডওয়ারে প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। গতকাল রাত্রে আনুমানিক তিন টার দিকে এ চুরি হয়েছে বলে জানাযায়।দোকান মালিক
বাবু বলেন ঈদে বেচাকেনা ভাল হওয়ায় আমি গত রাত্র সাড়ে ১১ টা পযন্ত দোকানে ছিলাম।আজ সকালে দোকান খুলে দেখি আমার দোকান থেকে নগদ ১৫০০০/= হাজার টাকা ২ টা মোবাইল ফোন, সিগারেট সহ অনান্য মালামালের সাথে প্রায় ৫০ হাজার টাকার মত ক্ষয়খতি হয়েছে।
সরোজমিনে গিয়ে দেখাজায় দোকানের উপরে টিন কেটে ভীতরে ঠুকে এ চুরির কাজ সম্পুর্ন করে।
এ দিকে এই নিয়ে খোকসার মত ছোট শহরে গত ১ সপ্তাহে ২ টি বাসাবাড়ীতে ডাকাতি ৪ টি দোকান চুরি হয়েছে বলে জানাযায়।
এ সব বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল হুদার কাছে জানতে চাইলে সাংবাদিকে জানান খোকসায় ঈদ উপলক্ষে চোর ডাকাতি কম্রেই বেড়ে গেছে আমরা এদের অতিদ্রুত গেপ্তার করে আইন এর আওতায় নিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা নিবো বলে জানান।