গাইবান্ধার চরাঞ্চলে দ্বিতীয় দিনের মতো জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চলছে

0

বিজয় কুমার,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে দ্বিতীয় দিনের মতো জঙ্গি আস্তানার খোঁজে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৬টা থেকে উপজেলার ফজলুর ও ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি, তালতলা ও খাটিয়ামাড়িসহ বিভিন্ন চরে এ বিশেষ অভিযান শুরু হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) মো. মইনুল হক অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘জঙ্গি আস্তানার সন্ধান, তালিকাভুক্ত আসামি গ্রেফতার এবং নৌ-ডাকাতি রোধে চরাঞ্চলে এ অভিযান চলছে।’
তিনি আরও বলেন, ‘অভিযানে সহকারী পুলিশ সুপার (হেড-কোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু ও ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. আশরাফুজ্জামনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।’
মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ সাত ঘণ্টা সদর উপজেলার মোল্লারচর ও কামারজানি ইউনিয়নের বিভিন্ন চরে অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) মো. মইনুল হকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালান। সে অভিযানে জঙ্গি আস্তানা বা কোনও জঙ্গি পাওয়া যায়নি। তবে মোল্লারচর ইউনিয়নের সিধাইল চরের মৃত বাচ্চু মিয়ার ছেলে আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে এক ডাকাতকে আটক করা হয়। শুকুরের পাঁচ ভাইদের নামে ডাকাতির মামলা রয়েছে।
সহকারী পুলিশ সুপার (হেড-কোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু বলেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে। এরপর সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে অভিযান চালানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.