গাইবান্ধার দুর্গম চরে জঙ্গী আস্তানার খোঁজ, এক নৌ ডাকাত আটক

0

গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে জঙ্গী আস্তানার খোঁজে ও নৌ ডাকাত গ্রেফতার অভিযানে গিয়ে আইয়ুব আলী ওরফে শুকুর নামে এক ডাকাতকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুূধবার ভোর সাড়ে ছয়টার দিকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং কাউন্টার টেররিজম ইউনিটের মোট ৫০ সদস্য সমন্বয়ে ওই অভিযান শুরু হয়।

গাইবান্ধার সহকারি পুলিশ সুপার আসাদুজ্জামান ( হেডকোয়ার্টার) জানান, গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর, কামারজানিচরসহ দুর্গম চরের কিছু এলাকায় জঙ্গি তৎপরতা ও আস্তানার খোঁজে অভিযান চালানো হয়েছে।  

অভিযানে এ পর্যন্ত আইয়ুব আলী নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। এছাড়া চরের কিছু এলাকা ব্লক রেড (নির্দিষ্ট এলাকা চিহ্নিত) করে অভিযান চালানো হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.