গাজায় ইসরায়েলি হামলার ৮৩ তম দিন আজ

0

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। নিহতের তালিকায় রয়েছে চার হাজারের বেশি শিক্ষার্থী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এদিকে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে তাড়িয়ে দেওয়ার কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে মিসর ও জর্ডান।

গতকাল বুধবার(২৭ ডিসেম্বর) ছিল গাজায় ইসরায়েলি হামলার ৮২তম দিন। গাজার হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এদিন হতাহতের নতুন পরিসংখ্যান প্রকাশ করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে জানান, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৫ হাজার ২৪৩ জন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

এই যুদ্ধকে জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.